ব্রাহ্মণবাড়িয়া জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব শাহ মো: আব্দুর রউফ মহোদয়ের নির্দেশ এবং সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাজমুস সাকিব, কসবা সার্কেল সাহেবের তদারকিত খুব দক্ষ এবং পেশাদার নারী অফিসার ইনচার্জ, ম্যাডাম নাজনীন সুলতানা এর সার্বিক তত্ত্বাবধানে কসবা থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করা হয়।
তিনি কসবা থানায় যোগদানের পর থেকে একের পর মাদকের বিরুদ্ধে অভিযান চালিয়ে সফলতার পরিচয় দিয়েছেন।
অত্র থানায় গত সপ্তাহে বিখ্যাত মাদক সম্রাট বাদসা জুয়েলকে আইনের আওতায় নিয়ে আসছেন।
এরই ধারাবাহিকতায় তিনি এবং তার টিম আবার ও পেশাদারিত্বের পরিচয় দিয়ে বিপুল পরিমাণ বিদেশি মাদক, মাদক ব্যবসায়ী ও মাদক বহনকারী ব্যাটারী চালিত অটো আটক করতে সক্ষম হয়েছেন।
অভিযানকালে কসবা থানার এসআই(নিরস্ত্র)/মোহাম্মদ ফারুক হোসেন সঙ্গীয় ফোর্স সহ ১৫/০৩/২০২৬ খ্রি:সময় ১৫:১০ ঘটিকার সময় কসবা থানধীন কায়েমপুর ইউপিস্থ জাজিসার পূর্ব পাড়া সাকিনের
রোস্তম মাষ্টারের বসত বাড়ীর উত্তর পাশে জাজিরসার টু চকবস্তা গামী পাঁকা রাস্তার উপর হইতে
১২ টি ককযুক্ত কাচের বোতল যাহার প্রতিটি বোতলের গায়ে ইংরেজীতে MASTER BLENDER”S SIGNATURE PREMIER GRAIN WHISKY, ২৩ টি ককযুক্ত কাচের বোতল যাহার প্রতিটি বোতলের গায়ে ইংরেজীতে STERLING RESERVE B7 RARE BLEIVDED WHISKY, ৪০টি ক্যান যাহার প্রতিটি বোতলের গায়ে ইংরেজীতে KINGFISHER STRONG PREMIUM BEER, ২৩ টি ককযুক্ত কাচের বোতল যাহার প্রতিটি বোতলের গায়ে ইংরেজীতে SEAGRAM”S BLENDER”S PRIBE EXCIUSIV PREMIUM WHISKY ও মাদক পরিবহনে ব্যবহৃত ব্যাটারি চালিত একটি অটো রিক্সা উদ্ধার করা সহ এর সাথে জড়িতদের আটক করতে সক্ষম হয়েছে।
আসামী-০১ জন।১। মোঃ শরীফ মিয়া (২৩) পিতা-মৃত মাসুম মিয়া,মাতা-নিলুফা বেগম,সাং-জাজিসার স্কুল পাড়া ওয়ার্ড নং-০২, পলাতক আসামী ৩ জন। ১।মোঃ আবন মিয়া (৩৫) পিতা- ফরিদ মিয়া,সাং-উত্তর চকবস্থা (নোয়াবাড়ী)০২নং ,
২। মোঃ টুটুল মিয়া(২৪) পিতাঃ আঃ হান্নান মিয়া সাং-জাজিসার ফকির বাড়ী ০২নং ওয়ার্ড,
৩। মোঃ সজীব মিয়া (১৯) পিতা খোকন মিয়া,সাং-সুবিধাপুর,০৯নং ওয়ার্ড,সর্ব ইউপি-৯নং কায়েমপুর,,থানা-কসবা,জেলা-ব্রাহ্মণবাড়িয়া।
এই সংক্রান্তে অফিসার ইনচার্জের সাথে পরবর্তী আইনগত পদক্ষেপ জানতে চাইলে তিনি জানান যে মামলা রুজু প্রক্রিয়াধীন।

(নিজস্ব প্রতিবেদক)
Leave a Reply