1. admin@dainiksokalerbarta.com : admin :
  2. admin@4pin.net : hirok : hirok
  3. user@dainiksokalerbarta.com : Ahmed Sayeeka : Sayeeka Ahmed
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ১১:০৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
রেকর্ড ৭২ হাজার ২৬জন দর্শকের সামনে মেসির ৮৯৯তম গোল। উজবেকিস্তানের কাছে ৪-০ ব্যবধানে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের। অবসরের আওতায় যোগ হলেন আরও ৫ জন পুলিশ কর্মকর্তা। শেষ পর্যন্ত ড্র করে বেঁচে গেল ইন্টার মায়ামি, লুইস সুয়ারেজের গোলে মান রক্ষা । গাজীপুরে ১০৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ গাজীপুরে অপহরণ ও সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতাসহ পাঁচ জন ছিনতাইকারীকে গ্রেফতার – করেছে র‍্যাব – ১ সালনা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে পালন মেসির ১৯ তম গোল আর এসিস্টে শক্তিশালী সেভিলাকে পরাজিত করে বার্সেলোনা চালকের অসতর্কতা আর আইন না মেনে গাড়ি চালনায় জীবন গেল অনেকের ।এই দায় কার? আগামীকাল আবার মুখোমুখি বার্সেলোনা এবং সেভিলা

উজবেকিস্তানের কাছে ৪-০ ব্যবধানে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের।

  • আপডেট সোমবার, ৯ মার্চ, ২০২৬
  • ৩ বার দেখা হয়েছে

নারী এশিয়ান কাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে বড় হার দিয়ে টুর্নামেন্ট বাংলাদেশের। উজবেকিস্তানের বিপক্ষে প্রথমার্ধে দুর্দান্ত লড়াই করলেও দ্বিতীয়ার্ধে ক্লান্তির কাছে হার মানতে বাধ্য হয়েছে পিটার বাটলারের শিষ্যদের। অস্ট্রেলিয়ার পার্থে অনুষ্ঠিত এই ম্যাচে বাংলাদেশকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে উজবেকিস্তান। এই হারের ফলে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিশ্চিত হলো লাল-সবুজের প্রতিনিধিদের। এর ফলে বাংলাদেশের কোয়ার্টার ফাইনালে যাওয়ার সুযোগ শেষ হয়ে গেল। অস্ট্রেলিয়া থেকে ফিরতে হচ্ছে খালি হাতেই।

তার আগের ম্যাচের একাদশ থেকে তিনটি পরিবর্তন নিয়ে মাঠে নামা বাংলাদেশ শুরু থেকেই উজবেকদের প্রবল চাপের মুখে পড়ে। বারবার রক্ষণে হানা দেওয়া উজবেকিস্তানকে শুরুর দিকে দারুণ পজিশনিংয়ে একবার নিশ্চিত গোলবঞ্চিত করেন গোলরক্ষক মিলি আক্তার। এর পরে একটি আক্রমণ ঠেকাতে গিয়ে বক্সের বাইরে প্রতিপক্ষ খেলোয়াড়কে ফাউল করে হলুদ কার্ড দেখেন তিনি। ফল পেতে খুব বেশি সময় অপেক্ষায় থাকতে হয়নি উজবেকদের। ম্যাচের ১০ম মিনিটেই দারুণ এক দলীয় আক্রমণ থেকে নিখুঁত ফিনিশিংয়ে বল জালে জড়িয়ে দলকে এগিয়ে নেন ফরোয়ার্ড খাবিবুল্লায়েভা। গোল হজমের পরও উজবেকদের চাপ সামলাতে হয়েছে বাংলাদেশকে। ২৩ মিনিটের মাথায় মারিয়া মান্দার অসাধারণ এক ট্যাকেলে নিশ্চিত গোল হজম থেকে বাঁচে দল। এরপর সমতায় ফেরার দারুণ দুটি সুযোগ তৈরি করেছিল বাংলাদেশ। ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে ঋতুপর্ণা চাকমার অসাধারণ একটি শট দারুণ দক্ষতায় রুখে দেন উজবেক গোলরক্ষক মাফতুনা জনিমকুলোভা। আর ৪২ মিনিটে বক্সে ঢুকে কোহাতি কিসকুর জন্য দারুণ একটি সুযোগ তৈরি করে দিয়েছিলেন তহুরা খাতুন, কিন্তু বল জালে জড়াতে ব্যর্থ হন কোহাতি। ১-০ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।

বিরতির পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্যে আক্রমণের ধার বাড়ায় বাংলাদেশ। অল্প সময়ের মধ্যে কয়েকবার প্রতিপক্ষের রক্ষণে হানা দেন ঋতুপর্ণারা, কিন্তু কাঙ্ক্ষিত সমতাসূচক গোলটি আর পাওয়া হয়নি। উল্টো দ্বিতীয়ার্ধের মাঝামাঝি সময়ে এসে ক্লান্তির চরম খেসারত দিতে হয় ডিফেন্ডারদের। ৬২ মিনিটে মাঝমাঠ থেকে বক্সের ভেতর উমিদা জোইরোভার বাড়ানো বল পেয়ে সহজেই ব্যবধান ২-০ করেন উজবেক ফরোয়ার্ড দিলদোরা নোজিমোভা। এরই মধ্যে ৬৬ মিনিটে বাংলাদেশের জালে তৃতীয়বার বল জড়ায় উজবেকিস্তান। এই গোলটিও আসে দিলদোরা নোজিমোভার পা থেকে। বলের পেছনে ছুটতে থাকা বাংলাদেশের খেলোয়াড়দের তখন বেশ ক্লান্ত মনে হচ্ছিল।৭০ মিনিটে দুর্দান্ত গোলকিপিং করা মিলির হাত থেকে বল কেড়ে নিয়ে গোল করে বসেন উজবেকিস্তানের আসালকন আমিনজোনোভা। তবে ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির (ভিএআর) সাহায্য নিয়ে রেফারি সেই গোলটি বাতিল করেন। আর তাতেই উজবেকিস্তানের কাছে ৪-০ ব্যবধানে হেরে এএফ সি নারী এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের।

কিন্তু ৮২ মিনিটে বক্সের বাইরে থেকে বদলি খেলোয়াড় সুরভীর নেওয়া দারুণ একটি জোরালো শট ঠেকিয়ে দেন উজবেক গোলরক্ষক জনিমকুলোভা। শেষ পর্যন্ত ৮৮ মিনিটে নিলুফার কুদ্রাতোভার গোলে কফিনের শেষ পেরেকটি ঠুকে দেয় উজবেকিস্তান। বক্সের ভেতর কুদ্রাতোভার নেওয়া শট মিলি চেষ্টা করেও ঠেকাতে পারেননি। শেষ পর্যন্ত ৪-০ গোলের বড় হার নিয়েই মাঠ ছাড়তে হয় বাংলাদেশকে।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
© All rights reserved © 2019 Dainik Sokaler Barta
Theme Customized By BreakingNews