1. admin@dainiksokalerbarta.com : admin :
  2. admin@4pin.net : hirok : hirok
  3. user@dainiksokalerbarta.com : Ahmed Sayeeka : Sayeeka Ahmed
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৪০ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমারখালী থেকে ঢাকাগামী‘সোহার্দ্য পরিবহন’ বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী সহ দৌলতদিয়ার ফেরিঘাটে পদ্মার পেটে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন–সংক্রান্ত সভা ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে আসতেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। আবারও কসবায় বিপুল পরিমাণ বিদেশি মাদক ও মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ ২ পাকিস্তান ১ নতুন করে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা: জাহেদ উর রহমান। শার্লট এফ সি- ০ বনাম ইন্টার মায়ামি সি এফ-০

অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই হবেন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান।

  • আপডেট রবিবার, ১৫ মার্চ, ২০২৬
  • ৬৬ বার দেখা হয়েছে

নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা…(৭৪ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ)
বাংলাদেশের সংবিধানে বহুল আলোচিত নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহাল করে
পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। ১৫ মার্চ, রোববার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে ৭৪ পৃষ্ঠার এই রায়টি প্রকাশিত হয়।

তৎকালীন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের লিখিত এই রায়ে বলা হয়েছে যে,
সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতিই নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

২০২৫ সালের ২০ নভেম্বর সাবেক প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে
আপিল বিভাগের ৭ সদস্যের পূর্ণাঙ্গ বেঞ্চ এই ঐতিহাসিক রায়টি প্রদান করেছিলেন।
পূর্ণাঙ্গ রায়ে আদালত উল্লেখ করেছেন যে, আসন্ন চতুর্দশ জাতীয় সংসদ নির্বাচন থেকেই এই ব্যবস্থা কার্যকর হবে।

তবে আইনজীবীরা জানিয়েছেন, বর্তমান সংসদ চাইলে এই ব্যবস্থার প্রয়োজনীয় সংযোজন বা বিয়োজন করার ক্ষমতা রাখে। এ বিষয়ে বিএনপির আইনজীবী রুহুল কুদ্দুস কাজল গণমাধ্যমকে বলেন, এই রায় কোনো একক দলের নয় বরং পুরো জাতির জন্য একটি মাইলফলক।

তিনি আরও মন্তব্য করেন যে, ২০১১ সালে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দেশের গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করা হয়েছিল, যা এই রায়ের মাধ্যমে সংশোধিত হলো।

উল্লেখ্য, ১৯৯৬ সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে প্রবর্তিত এই ব্যবস্থা ২০১১ সালে আপিল বিভাগের এক রায়ের প্রেক্ষিতে বিলুপ্ত করা হয়েছিল। আওয়ামী লীগ সরকারের পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের সময় ওই রায় পুনর্বিবেচনার আবেদন করা হলে সর্বোচ্চ আদালত নতুন এই সিদ্ধান্ত দেন।


৭ বিচারকের পূর্ণাঙ্গ বেঞ্চের অন্য সদস্যরা হলেন— বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব। সূত্র :অনলাইন মিডিয়া।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
© All rights reserved © 2019 Dainik Sokaler Barta
Theme Customized By BreakingNews