1. admin@dainiksokalerbarta.com : admin :
  2. admin@4pin.net : hirok : hirok
  3. user@dainiksokalerbarta.com : Ahmed Sayeeka : Sayeeka Ahmed
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমারখালী থেকে ঢাকাগামী‘সোহার্দ্য পরিবহন’ বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী সহ দৌলতদিয়ার ফেরিঘাটে পদ্মার পেটে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন–সংক্রান্ত সভা ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে আসতেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। আবারও কসবায় বিপুল পরিমাণ বিদেশি মাদক ও মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ ২ পাকিস্তান ১ নতুন করে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা: জাহেদ উর রহমান। শার্লট এফ সি- ০ বনাম ইন্টার মায়ামি সি এফ-০

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে আসতেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান।

  • আপডেট মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬
  • ৪৭ বার দেখা হয়েছে

ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে আসতেছে বড় পরিবর্তন। ইএসপিএনের এক প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপ শেষে দিদিয়ের দেশমের উত্তরসূরি হিসেবে ফরাসিদের প্রধান কোচের দায়িত্ব নিতে মৌখিক সম্মতি দিয়েছেন জিনেদিন জিদান।


২০১২ সাল থেকে ফ্রান্সের দায়িত্বে থাকা দেশমের চুক্তির মেয়াদ শেষ হবে ২০২৬ বিশ্বকাপের পর। তার অধীনে দলটি ২০১৮ বিশ্বকাপ জয় করেছিল। সফল অধ্যায়ের পর দেশমের জায়গায় জিদানই ফরাসিদের প্রথম পছন্দ।

ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, জিদানকে আনলে বাণিজ্যিক ও স্পনসরশিপের দিক থেকে লাভ হবে,
তা নিয়েও এফএফএফ ইতোমধ্যে হিসাব-নিকাশ শুরু করেছে। এফএফএফ এবং জিদানের মধ্যে ইতোমধ্যে মৌখিক সমঝোতা সম্পন্ন হয়েছে। এখন চূড়ান্ত চুক্তির আগে কোচিং স্টাফ গঠন ও অন্যান্য কাঠামো নিয়ে আলোচনা চলছে।

সম্প্রতি এফএফএফ সভাপতি ফিলিপ দিয়ালোও এক সাক্ষাৎকারে দেশমের উত্তরসূরি হিসেবে আকার-ইঙ্গিতে কিংবদন্তি জিদানের কথাই বুঝিয়েছেন। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতানো জিদান ২০২১ সালে রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব ছাড়ার পর থেকে প্রায় পাঁচ বছর ধরে কোচিংয়ের বাইরে আছেন।
রিয়ালের হয়ে টানা তিনবার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ও দুবার লা লিগা জয়ের অনন্য রেকর্ড রয়েছে তার।
যুক্তরাষ্ট্র জাতীয় দলের ও ম্যানচেস্টার ইউনাইটেড দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিলেও নিজের দেশের হয়েই ডাগআউটে ফিরতে চলেছেন এই কিংবদন্তি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
© All rights reserved © 2019 Dainik Sokaler Barta
Theme Customized By BreakingNews