1. admin@dainiksokalerbarta.com : admin :
  2. admin@4pin.net : hirok : hirok
  3. user@dainiksokalerbarta.com : Ahmed Sayeeka : Sayeeka Ahmed
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমারখালী থেকে ঢাকাগামী‘সোহার্দ্য পরিবহন’ বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী সহ দৌলতদিয়ার ফেরিঘাটে পদ্মার পেটে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন–সংক্রান্ত সভা ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে আসতেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। আবারও কসবায় বিপুল পরিমাণ বিদেশি মাদক ও মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ ২ পাকিস্তান ১ নতুন করে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা: জাহেদ উর রহমান। শার্লট এফ সি- ০ বনাম ইন্টার মায়ামি সি এফ-০

আইজিপি’র কঠোর নির্দেশে ৫২ মানবপাচারকারী আটক

  • আপডেট সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৭০২ বার দেখা হয়েছে

লিবিয়ায় গত ২৮ মে, ২০২০ খ্রি. তারিখে ২৬ বাংলাদেশির মর্মান্তিক হত্যাকান্ডের বিষয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে বাংলাদেশ পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) মানবপাচারের সাথে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিলেন।বাংলাদেশের প্রত্যেক মানুষের জীবনের মূল্য অপরিসীম এবং দেশে বা দেশের বাইরে বাংলাদেশের সম্মানিত কোনো নাগরিকের এমন মৃত্যুকে সহ্য করা হবে না বলে তিনি হুঁশিয়ারি উচ্চারণ করেছিলেন।

বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটসমূহের কমান্ডারদেরকে এ সংক্রান্তে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছিলেন আই‌জি‌পি। তাঁর নির্দেশনার আলোকে পুলিশের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট ইউনিটসমূহ ব্যাপক তৎপরতা চালায় এবং মানবপাচারের সাথে যুক্ত ব্যক্তিদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে থাকে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত মোট ২৬ টি মামলায় ৫২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের সিআইডি, ডিএমপি ও র‌্যাবসহ অন্যান্য ইউনিট। দেশ ও মানুষের স্বার্থ, কল্যাণ ও সুরক্ষায় সদা জাগ্রত বাংলাদেশ পুলিশ।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
© All rights reserved © 2019 Dainik Sokaler Barta
Theme Customized By BreakingNews