1. admin@dainiksokalerbarta.com : admin :
  2. admin@4pin.net : hirok : hirok
  3. user@dainiksokalerbarta.com : Ahmed Sayeeka : Sayeeka Ahmed
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমারখালী থেকে ঢাকাগামী‘সোহার্দ্য পরিবহন’ বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী সহ দৌলতদিয়ার ফেরিঘাটে পদ্মার পেটে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন–সংক্রান্ত সভা ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে আসতেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। আবারও কসবায় বিপুল পরিমাণ বিদেশি মাদক ও মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ ২ পাকিস্তান ১ নতুন করে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা: জাহেদ উর রহমান। শার্লট এফ সি- ০ বনাম ইন্টার মায়ামি সি এফ-০

করোনা জয় করলেন আরও ৫৩ পুলিশ সদস্য

  • আপডেট সোমবার, ১৫ জুন, ২০২০
  • ৮৫০ বার দেখা হয়েছে

করোনা জয় করলেন আরও ৫৩ পুলিশ সদস্য
করোনা ভাইরাসকে জয় করে প্রতিনিয়ত সুস্থ হয়ে উঠছেন পুলিশ সদস্যরা। করোনা আক্রান্ত ৫৩ জন পুলিশ সদস্য করোনামুক্ত হয়ে আজ সোমবার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন।

করোনা ভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণে অসুস্থ হয়ে তারা রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরপর দুইবার তাদের নমুনা পরীক্ষা করে কোভিড-১৯ নেগেটিভ হওয়ায় চিকিৎসকরা তাদেরকে করোনামুক্ত ও সুস্থ ঘোষণা করে হাসপাতাল ত্যাগের ছাড়পত্র দেন।

হাসপাতাল কর্তৃপক্ষ করোনা জয়ী এ সকল পুলিশ সদস্যকে ফুল দিয়ে বিদায় জানান।

উল্লেখ্য, বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর প্রত্যক্ষ তত্ত্বাবধান ও নির্দেশনায় করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসায় সর্বোচ্চ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছাড়াও রাজধানী ঢাকা এবং ঢাকার বাইরে বিভাগীয় শহরে আধুনিক চিকিৎসা সুবিধা সম্পন্ন হাসপাতাল ভাড়া করে পুলিশ সদস্যদের চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে।

ইতোমধ্যে চার সহস্রাধিক পুলিশ সদস্য সুস্থ হয়েছেন এবং তাদের বে‌শিরভাগই কাজে যোগদান করে জনগণকে পুনরায় সেবা দিয়ে যাচ্ছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
© All rights reserved © 2019 Dainik Sokaler Barta
Theme Customized By BreakingNews