1. admin@dainiksokalerbarta.com : admin :
  2. admin@4pin.net : hirok : hirok
  3. user@dainiksokalerbarta.com : Ahmed Sayeeka : Sayeeka Ahmed
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৯:৩৯ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমারখালী থেকে ঢাকাগামী‘সোহার্দ্য পরিবহন’ বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী সহ দৌলতদিয়ার ফেরিঘাটে পদ্মার পেটে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন–সংক্রান্ত সভা ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে আসতেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। আবারও কসবায় বিপুল পরিমাণ বিদেশি মাদক ও মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ ২ পাকিস্তান ১ নতুন করে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা: জাহেদ উর রহমান। শার্লট এফ সি- ০ বনাম ইন্টার মায়ামি সি এফ-০

করোনা চিকিৎসায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের প্রশংসায় চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল

  • আপডেট মঙ্গলবার, ১৬ জুন, ২০২০
  • ১৩২০ বার দেখা হয়েছে

সফররত চীনের বিশেষজ্ঞ চিকিৎসক দল করোনাক্রান্ত পুলিশ সদস্যদের উন্নত চিকিৎসা সেবা প্রদান এবং করোনা ভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের (সিপিএইচ) ব্যবস্থাপনা ও চিকিৎসা প্রটোকলের ভূয়সী প্রশংসা করেছে।

প্রতিনিধিদলের সদস্যরা রোববার সিপিএইচ পরিদর্শন করেন। পরিদর্শনকালে তারা চিকিৎসক এবং পুলিশ কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।

সিপিএইচ কর্তৃপক্ষ শুধু করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের চিকিৎসা সেবা প্রদান নয়, করোনা ভাইরাস প্রতিরোধে গ্লাভস, মাস্ক, পিপিইসহ অন্যান্য সুরক্ষা সামগ্রী ব্যবহারের সঠিক পদ্ধতির ওপরও বায়োসেফটি ও বায়োসিকিউরিটি বিষয়ক সেমিনার এবং ওয়ার্কশপ আয়োজন করছে। ফলে করোনা রোগীদের চিকিৎসায় নিয়োজিত চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী এবং পুলিশসহ অন্যান্যদের আক্রান্ত হওয়ার ঝুঁকি অত্যন্ত কম।

বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর নির্দেশনায় সিপিএইচ এ কোভিড আক্রান্ত পুলিশ সদস্যদের সর্বোচ্চ চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। ফলে, ইতোমধ্যে এ হাসপাতালে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ আক্রান্ত রোগী সুস্থতা লাভ করেছেন।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
© All rights reserved © 2019 Dainik Sokaler Barta
Theme Customized By BreakingNews