1. admin@dainiksokalerbarta.com : admin :
  2. admin@4pin.net : hirok : hirok
  3. user@dainiksokalerbarta.com : Ahmed Sayeeka : Sayeeka Ahmed
বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমারখালী থেকে ঢাকাগামী‘সোহার্দ্য পরিবহন’ বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী সহ দৌলতদিয়ার ফেরিঘাটে পদ্মার পেটে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন–সংক্রান্ত সভা ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে আসতেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। আবারও কসবায় বিপুল পরিমাণ বিদেশি মাদক ও মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ ২ পাকিস্তান ১ নতুন করে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা: জাহেদ উর রহমান। শার্লট এফ সি- ০ বনাম ইন্টার মায়ামি সি এফ-০

পর্যটকদের নিশ্ছিদ্র নিরাপত্তা দিতে ট্যুরিস্ট পুলিশের আধুনিকায়নের নির্দেশ আইজিপি’র

  • আপডেট মঙ্গলবার, ২৩ জুন, ২০২০
  • ১০০৫ বার দেখা হয়েছে

দেশের সম্ভাবনাময় পর্যটন শিল্প বিকাশের লক্ষ্যে টুরিস্ট স্পটসমূহে দেশী-বিদেশী পর্যটকদের নিশ্চিদ্র নিরাপত্তা ও স্বাচ্ছন্দ্য অবস্থান নিশ্চিত করার লক্ষ্যে ট্যুরিস্ট পুলিশের আধুনিকায়নের ওপর গুরুত্বারোপ করেছেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. বেনজীর আহমেদ বিপিএম (বার)।

ট্যুরিস্ট পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আজ পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত এক সভায় আইজিপি এ গুরুত্বারোপ করেন।

আইজিপি বিশ্বের বিভিন্ন উন্নত এবং পর্যটন নির্ভর দেশের ট্যুরিস্ট পুলিশের কার্যক্রম বিশ্লেষণ করে বাংলাদেশের ট্যুরিস্ট পুলিশের উপযোগী একটি আধুনিক কর্মপন্থা নিরূপণের নির্দেশনা প্রদান করেন। তিনি টুরিস্ট পুলিশের অফিসার ও ফোর্সের জন্য আধুনিক প্রশিক্ষণ আয়োজনেরও নির্দেশ দেন। তিনি আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে বিভিন্ন দেশের ট্যুরিস্ট পুলিশের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা, সমন্বয় এবং তাদের সাথে রিজিওনাল কনফারেন্স আয়োজনেরও নির্দেশ দেন।

আইজিপি বলেন, ট্যুরিস্ট পুলিশের ওয়েবসাইট এবং পেজসমূহ ব্যবহারকারী বান্ধব হতে হবে, যাতে পর্যটকগণ সহজেই তার কাঙ্ক্ষিত পর্যটন স্পটের অবস্থান, নিরাপত্তা, সুযোগ-সুবিধাসহ অন্যান্য বিস্তারিত তথ্যাদি সহজে জানতে পারেন।

পর্যটন শিল্পকে জনপ্রিয় করার মাধ্যমে এ খাতকে বৈদেশিক মুদ্রা অর্জনের একটি অন্যতম খাত হিসেবে গড়ে তোলার জন্য ট্যুরিস্ট পুলিশের কর্মকর্তাদের নির্দেশ দেন আইজিপি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
© All rights reserved © 2019 Dainik Sokaler Barta
Theme Customized By BreakingNews