1. admin@dainiksokalerbarta.com : admin :
  2. admin@4pin.net : hirok : hirok
  3. user@dainiksokalerbarta.com : Ahmed Sayeeka : Sayeeka Ahmed
শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
কুমারখালী থেকে ঢাকাগামী‘সোহার্দ্য পরিবহন’ বাসটি কমপক্ষে ৫০ জন যাত্রী সহ দৌলতদিয়ার ফেরিঘাটে পদ্মার পেটে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন–সংক্রান্ত সভা ফ্রান্স জাতীয় ফুটবল দলের ডাগআউটে আসতেছেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান। যুক্তরাষ্ট্রপ্রবাসী রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হচ্ছেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) বর্তমান উপাচার্য অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) নতুন মহাপরিচালক মো. আহসান হাবীব পলাশ। আবারও কসবায় বিপুল পরিমাণ বিদেশি মাদক ও মাদক ব্যবসায়ী গ্রেফতার। বাংলাদেশ ২ পাকিস্তান ১ নতুন করে দুই মন্ত্রণালয়ের দায়িত্বে ডা: জাহেদ উর রহমান। শার্লট এফ সি- ০ বনাম ইন্টার মায়ামি সি এফ-০

শেষ পর্যন্ত ড্র করে বেঁচে গেল ইন্টার মায়ামি, লুইস সুয়ারেজের গোলে মান রক্ষা ।

  • আপডেট রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ২৭৫ বার দেখা হয়েছে

শেষ কয়েকটি ম্যাচ লিওনেল মেসি চোটের কারণে খেলতে পারছেন না। মেসিবিহীন ইন্টার মায়ামি ৪টি লিগ ম্যাচ খেলে দুটিতেই হেরেছে, একটি করে ড্র ও জয় রয়েছে কেবল । মেসি নাই তো কি হয়েছে, লুইস সুয়ারেজ তো আছে কিন্তু সে গোল করেও মায়ামিকে জেতাতে ব্যর্থ হলেন ।
রোববার (৩১ মার্চ) ভোর সাড়ে ৫টায় এমএলএসের ম্যাচে মাঠে নামে ইন্টার মায়ামি ও নিউইয়র্ক সিটি। ম্যাচটিতে ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে দুদল। মায়ামির পক্ষে গোল করেন লুইস সুয়ারেজ ও সিটির পক্ষে আদ্রিয়ান মার্টিনেজ। ম্যাচের ১৪তম মিনিটে লুইস সুয়ারেজের গোলে এগিয়ে যায় ইন্টার মায়ামি। তবে প্রথমার্ধেই এই গোল শোধ করে নিউইয়র্ক সিটি। ম্যাচের শুরু থেকেই প্রভাব বিস্তার করা ইন্টার মায়ামি কিন্তু আর কোনো গোল করতে পারেনি। গোল পায়নি নিউইয়র্ক সিটিও। অবশ্য এই ম্যাচে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল মায়ামির সামনে। কিন্তু দলটিকে হতাশ করেছেন নিউইয়র্ক সিটির গোলরক্ষক ম্যাথিউ ফ্রিস। ম্যাচের ৮০ মিনিটে সুয়ারেজের নিশ্চিত গোল ঠেকিয়ে দেন ম্যাথিউ ফ্রিস। আর তাই কাঙ্ক্ষিত জয় আর পাওয়া সম্ভব হয়নি । ৭ ম্যাচ শেষে ৩ জয় ও ২টি করে হার ও ড্র নিয়ে টেবিলের দুইয়ে রয়েছে ইন্টার মায়ামি, দলটির পয়েন্ট ১১ আর এক পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে রয়েছে সিনসিনাটি।

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
© All rights reserved © 2019 Dainik Sokaler Barta
Theme Customized By BreakingNews