ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা এলাকায় মাদক বিরোধী পৃথক পৃথক অভিযান পরিচালনা করে সর্বমোট ১৭২ কেজি গাঁজা ও একটি গাঁজা বহনকারী পিকাপসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
পুলিশের মিডিয়া সূত্র মতে, গত শনিবার ৭ই মার্চ সকাল ১১.৩০ থেকে শুরু করে রবিবার ৮ই মার্চ রাত ০৩.৩০ মিনিট পর্যন্ত একাধিক স্থানে অভিযান চালিয়ে মাদক ও মাদক বহনকারী পিকাপসহ আসামিদের গ্রেপ্তার করা হয়। আসামী তিনজন হলেন, ১) মোঃ শরীফ মিয়া (৩৮), পিতা- মৃত সুরুজ মিয়া সর্দার, সাং- কান্দারপাড়, ২) জাকারিয়া ইসলাম শুভ, পিতা- মৃত ফরিদ মিয়া, সাং-নয়নপুর, উভয়ে থানা- কসবা ও জেলা- ব্রাহ্মণবাড়িয়া এবং রিয়া মনি (১৯) স্বামী- মোঃ শামীম, সাং- আলীনগর, থানা- ভোলা সদর, জেলা- ভোলা। এর মধ্যে অপর এক অভিযানে শনিবার ৭মার্চ বিকাল ০৩.৪৫ মিনিটের দিকে কসবা থানার বিনাউটি ইউনিয়নের চাপিয়া উত্তরপাড়ার নানু মিয়ার টং দোকানের পাশে লাল মিয়ার ভরাটকৃত জায়গার উপর একটি পিকআপ দেখে পুলিশের সন্দেহ হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে পিকআপের ড্রাইভার কৌশলে পালিয়ে যায়। তখন পুলিশের সন্দেহ আরও প্রবল হয়, এ সময় পুলিশ পিকাপটিতে তল্লাশী চালিয়ে গাড়ি থেকে ৩৫ (পঁয়ত্রিশ) কেজি গাঁজা উদ্ধার করে। এই ঘটনায় সেখান থেকে কোন আসামী গ্রেফতার করা সম্ভব হয়নি।
এই ব্যাপারে কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানা জানান, মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স। আটককৃত আসামিদের মধ্যে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামি শরীফ মিয়ার বিরুদ্ধে ইতিপূর্বে একাধিক মাদক মামলা রয়েছে বলে জানা যায় । মাদক ব্যবসায়ীদের আটকের পর কসবা থানায় এ সংক্রান্তে তাদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে পৃথক ৪টি মাদক মামলা রুজু করে বিচার কার্য সম্পাদনের জন্য তাদের সকলকে আদালতে প্রেরণ করা হয়। ওসি নাজনীন সুলতানা জানান যে, অত্র থানায় যোগদানের পর থেকে মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে বলেও তিনি জানান।(নিজস্ব প্রতিবেদক)

Leave a Reply