1. admin@dainiksokalerbarta.com : admin :
  2. admin@4pin.net : hirok : hirok
  3. user@dainiksokalerbarta.com : Ahmed Sayeeka : Sayeeka Ahmed
বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
ব্রেকিং নিউজ
ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা থানা পুলিশের মাদক বিরোধী পৃথক অভিযানে ১৭২ কেজি গাঁজা উদ্ধার। সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল। ৯০০ গোলের টার্গেটে লড়বেন লিওনেল মেসি, ন্যাশভিল বনাম ইন্টার মায়ামি রেকর্ড ৭২ হাজার ২৬জন দর্শকের সামনে মেসির ৮৯৯তম গোল। উজবেকিস্তানের কাছে ৪-০ ব্যবধানে হেরে এশিয়ান কাপ থেকে বিদায় বাংলাদেশের। অবসরের আওতায় যোগ হলেন আরও ৫ জন পুলিশ কর্মকর্তা। শেষ পর্যন্ত ড্র করে বেঁচে গেল ইন্টার মায়ামি, লুইস সুয়ারেজের গোলে মান রক্ষা । গাজীপুরে ১০৬ কেজি গাঁজাসহ গ্রেফতার ২ গাজীপুরে অপহরণ ও সংঘবদ্ধ ইজিবাইক ছিনতাই চক্রের মূলহোতাসহ পাঁচ জন ছিনতাইকারীকে গ্রেফতার – করেছে র‍্যাব – ১ সালনা হাইওয়ে থানায় ওপেন হাউজ ডে পালন

সুন্দরবনের অজগরের পেটে কৃষকের আস্ত ছাগল।

  • আপডেট মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬
  • ২ বার দেখা হয়েছে

বাগেরহাট জেলার শরণখোলা উপজেলায় সুন্দরবন থেকে লোকালয়ে এসে এক কৃষকের আস্ত ছাগল গিলে ফেলেছে একটি অজগর সাপ। মঙ্গলবার সকালে উপজেলার রসুলপুর গ্রামের বনসংলগ্ন ভোলা নদীর চরে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়দের সহায়তায় সাপটি উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেন কমিউনিটি প্যাট্রলিং গ্রুপ (CPG) সদস্যরা। বিষয়টি নিশ্চিত করেছেন পূর্ব সুন্দরবনের সহকারী বন সংরক্ষক (ACF) মো. শরিফুল ইসলাম।

অত্র এলাকার যুবক ফোরকান জানান, ওই গ্রামের কৃষক সোহরাব ফরাজীর একটি ছাগল ভোলা নদীর চরে ঘাস খেতে যায় কিন্তু পরে ছাগলটি বাড়িতে ফিরে না আসায় তিনি খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পাশের একটি ঝোপের মধ্যে বিশাল আকৃতির একটি অজগর সাপ দেখতে পান। এ সময় তিনি স্থানীয় মানুষসহ CPG সদস্যদের খবর দিলে তারা এসে সাপটি উদ্ধার করেন। এই খবর গ্রামে ছড়িয়ে পড়লে সেটি দেখতে আশপাশের এলাকার শত শত মানুষ ভিড় জমায়। ক্ষতিগ্রস্ত সোহরাব ফরাজী জানান, সুন্দরবন থেকে আসা অজগরটি তার ছাগলটি আস্ত গিলে ফেলেছে। এতে তার আর্থিক ক্ষতি হয়েছে । সিপিজি সদস্য সগির সওদাগর জানান,আস্ত ছাগলটি গিলে ফেলার কারণে সাপটি নড়াচড়ায় অনেকটা অক্ষম হয়ে পড়ে। পরে বন বিভাগের সহযোগিতায় অজগর সাপটিকে উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছে । (নিজস্ব প্রতিবেদক)

পোস্টটি ভালো লাগলে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরও সংবাদ
© All rights reserved © 2019 Dainik Sokaler Barta
Theme Customized By BreakingNews